Homeআমাদের টাঙ্গাইলঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মনির সম্পাদক বিপ্লব

ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মনির সম্পাদক বিপ্লব

এম সাইফুল ইসলাম শাফলু: ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা নিকুঞ্জ কাবাব প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে  সংগঠনের সম্মানিত পরিষদের সাত সদস্যের প্রস্তাবে সরকার বিল্ডার্স লিমিটেড এর জিএম  মনিরুজ্জামান মনিরকে সভাপতি,  বিল্লাল হোসেন বিপ্লব সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেন, সহ-সভাপতি এসএম মাজহারুল ইসলাম মেসকাত,  যুগ্ম-সাধারণ সম্পাদক লাল মামুদ, এনার্জি প্যাক কর্মকর্তা শাহরিয়ার রিপন, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক  শেখ হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ কামাল, হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে  সংগঠনের সভাপতি শাহ আলম সৈকতের সভাপতিত্বে  স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির প্রধান পৃষ্টপোষক  কৃষিবিদ দেওয়ান মাহবুবুর রহমান বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে ঢাকাস্থ সখীপুর সমিতির সাধারণ সম্পাদক এসএম আজহারুল ইসলাম, প্রকৌশলী শামীম আল মামুন, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, আবদুর রহিম দিপু,  ব্যাংক কর্মকর্তা রিপন, আমিনুর রহমান খান আমিন, জুয়েল আল মামুন, হাবিবুন নবী সোহেল,  ইয়ার মামুদ, রুহুল আমিন রতন, গিয়াস কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular