ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজারের আন্ডার পাস ব্রিজের উপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজারের আন্ডার পাস ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম (৩৫)। আহতদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এসময় আন্ডার পাস ব্রিজে দ্রুত গতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস.আই বেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।