শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeবিবিধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্ট্রেশন না থাকা ও অতিরিক্ত যাত্রীবহন করার অপরাধে বিভিন্ন যানবাহনকে অর্থদন্ড করা হয়েছে।

শনিবার দপুরে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নির্দেশক্রমে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ও সদর উপজেলার এসিল্যান্ড সুখময় সরকারের নেতৃত্বে মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ পর্যন্ত ৯ টি যানবাহনকে ৬ হাজার তিন টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন যানবাহন চালক ও যাত্রীদের ঈদের শুভেচ্ছা এবং রাস্তায় সচেতনভাবে চলাচলের পরামর্শ দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, এখনও পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোন যানজট হয়নি। যানজন নিরসনে তিনটি ভ্রাম্যমাণ আদালত ও বিপুল সংখ্যক পুলিশ কর্মরত রয়েছে। আশা করছি যানজন ছাড়াই এবছর ঘরমুখো মানুষ নির্বিগ্নে ঘরে ফিরতে পারবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular