শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মাদরাসা ছাত্রীটির পিছু নিয়ে গণধর্ষণের শিকার

ভূঞাপুরে মাদরাসা ছাত্রীটির পিছু নিয়ে গণধর্ষণের শিকার

নিজস্ব প্রতিনিধি: মা-বাবার সাথে অভিমান করে রাতে বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে একজন মাদরাসার শিক্ষার্থী। টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পুখুরিয়া শিয়ালকোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী ভূঞাপুর ফাজিল মাদরাসার ১ম বর্ষে অধ্যয়নরত। তার বাড়ী গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে।

এ ঘটনায় পুলিশ রাতেই হিটলার (৩০) ও জাহিদ (৩২) নামে দুই ধর্ষককে আটক করে। হিটলার উপজেলার চরপাড়া ভারই গ্রামের কিসমত আলীর ছেলে ও জাহিদ একই গ্রামের আসাদ ওরফে আছার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার ভূঞাপুর ফাজিল মাদরাসার ১ম বর্ষের ওই ছাত্রী শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি জিগাতলা থেকে বাবা-মা’র সাথে অভিমান করে ভূঞাপুর বাসষ্ট্যান্ডে চলে আসে। বাসষ্ট্যান্ড থেকে এলেঙ্গা যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠতে গেলে দুই পরিবহন শ্রমিক হিটলার ও জাহিদ তার কাছে যায়। গন্তব্যের বিষয়টি জিজ্ঞাসা করে তাকে পৌছে দেওয়ার আশ্বাস দেয়। বিষয়টি ওই ছাত্রীর সন্দেহ হলে সে পায়ে হেটেই শিয়ালকোলের দিকে রওনা দেয়।

এ সময় পরিবহনের ওই দুই চালক জাহিদ ও হিটলার তার পিছু নেয়। পুখুরিয়া শিয়ালকোল কবিরের ইট ভাটার কাছে হিটলার ও জাহিদ তার মুখ চেপে ধরে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে যায় মেয়েটিকে। প্রথমে জাহিদ ও পরে হিটলার তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে জাহিদ ও হিটলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হিটলারকে আটক করে । স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার ও হিটলারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে হিটলারের দেয়া তথ্য মতে অপর ধর্ষক জাহিদকে নিজ এলাকা থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে হিটলার ও জাহিদকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালাম মিয়া বলেন, ঘটনার রাতেই দুই ধর্ষককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা শিকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়েটিকে পাঠানো হয়েছে। এছাড়া শনিবার দুপুরে দুই ধর্ষককে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular