বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা-যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা-যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে চলন্ত বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানীর ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ১১ টার দিকে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ২৫ মে রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়৷ তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে থাকে৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে৷ অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গেল সপ্তাহের মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular