নিজস্ব প্রতিনিধি: সখীপুর উপজেলার তক্তারচালা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসা এ
নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান খান রবীন সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানা যায়, তক্তারচালা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে শাহজাহান খান রবিন ও শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে রোববার সকালে মাদ্রাসা ক্যাম্পাস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রবিন খান ৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন। আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এ বিষয়ে নব-নির্বাচিত সভাপতি শাহজাহান খান রবিন এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
