শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeদেশের খবরতরুণীকে ধর্ষণ করলো কৃষক

তরুণীকে ধর্ষণ করলো কৃষক

বগুড়ার শেরপুরে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন। তবে বুধবার সকাল পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম আল আমিন হোসেন (৩০)। তিনি একই উপজেলার বাসিন্দা, পেশায় কৃষক। এদিকে শারীরিক পরীক্ষার জন্য সকাল ১০টার দিকে ওই তরুণীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল আমিন ওই তরুণীর পূর্বপরিচিত। কিছুদিন আগে ওই তরুণীর বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে আল আমিন ওই তরুণীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। এদিকে ওই তরুণী বিয়ের জন্য চাপ দেন। তবে আল আমিন বিয়ে না করে উল্টো ওই তরুণীকে বিভিন্নভাবে হুমকি দেন। পরে গতকাল দুপুরে ওই তরুণী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক সাচ্চু বিশ্বাস বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে ধরা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা চলছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular