মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদীর্ঘ প্রতিক্ষারপর টাঙ্গাইলে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষারপর টাঙ্গাইলে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাদীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ বেড বিশিষ্ট এ ওয়ার্ডের উদ্বোধন করা হয়। গতবছর করোনার প্রাদুর্ভাব দেখা দিলে টাঙ্গাইলবাসী আইসিইউ ইউনিটের দাবি তোলে। এর পর থেকে লম্ভা সময় টাঙ্গাইলবাসী এই আইসিইউ সেবা থেকে বঞ্চিত ছিলেন। প্রায় ৪০ লাখ মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে অবশেষে এই আইসিইউ ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। রবিবার থেকেই মুমূর্ষু অবস্থায় করোনা রোগীরা এই আইসিইউ সেবা পাবেন।

ওয়ার্ডগুলো উদ্বোধন করেন- টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ নুরুল আমিন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular