দুল্যা মুনসুর গ্রামবাসীর উদ্যোগে ব্যারিস্টার সীমান্তকে সংবর্ধনা

মোঃ কাইয়ুম মিয়া, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামবাসীর উদ্যোগে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকালে দুল্যা মুনসুর বটতলা জামে মসজিদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সীমান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এর ছেলে। তাহরীম হোসেন সীমান্ত কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারী পাশ করে দেশে এসেছেন।

ভাতগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য করেন ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম( সিয়াম), সাংগঠনিক সম্পাদক জিহাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, সহ-সভাপতি নাহিদ, ইউনিয়ন যুবলীগের সদস্য দেওয়ান মহসিন, সাবেক মেম্বার আমজাদ, সাবেক এসআই ছানোয়ার হোসেন, নূরুল ইসলাম, ইউসুফ, ওমর আলী প্রমূখ।

বক্তব্য শেষে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর