নিজস্ব প্রতিবেদক, ফরমান শেখ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ষোষণা করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা। এছাড়া তিনি এশিয়ান টিভি ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার গোপালপুর প্রতিনিধি হয়ে কর্মরত রয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া এলাকার সর্বস্তরের জনগণনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

সভায় দক্ষিণ পাথালিয়া এলাকার প্রবীণ ব্যক্তি মো. গোলজার হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন- নগদা শিমলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. বাবুল হোসেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (তুলা), ১নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সহিদ, ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি মো. আলম হোসেন, নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. পিপলু মিয়া, মজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জুলহাস, ছাত্রলীগের সদস্য মো. পিয়াস প্রমুখ।

চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা বলেন- মহামারি করোনাভাইরাস ও বন্যাকালীন সময়ে আমি জনপ্রতিনিধি না হয়েও কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমার ইউনিয়ন বাসীর পাশে থাকতে চাই। আমি জন্মসূত্রে আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার বাবা দীর্ঘ দিন যাবৎ আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন- গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থা ভাজন টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নবাসীর সাথে কাজ করে যাব ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
