শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeজাতীয়দূবৃত্তদের হামলায় ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গুরুতর আহত

দূবৃত্তদের হামলায় ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গুরুতর আহত

টাঙ্গাইল  প্রতিনিধি  :  টাঙ্গাইলের সদর উপজেলা ঘারিন্দা  ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ মিয়া দূবৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার  সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।  এই ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় আহত সোহাগ মিয়ার মা মনিরা বেগম বাদী হয়ে হামলাকারী গোসাই জোয়াইর এলাকার সিয়াম,সোহেল,মাহফুজ এবং রবিনকে আসামি করে  মামলা  করেছেন ।
ঘারিন্দা ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত জানিয়েছেন, ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ মিয়া সোমবার  সন্ধ্যায় তার নানা বাড়ি থেকে বাসায় ফিরছিলেন। ওই সময়ে গোসাই জোয়াইর আহসান আলীর বাড়ির পাশে পৌঁছালে  ওই গ্রামের সিয়াম,সোহেল,মাহফুজ এবং রবিন  তার ওপর অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়।
টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোশাররফ  হোসেন নিউজ টাঙ্গাইলকে  বলেন , েএ ঘটনায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular