নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে থানা চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী
সার্কেল) মো. শরিফুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- থানার ওসি তদন্ত লুৎফর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, সম্পাদক রবীন্দ্রনাথ দাস, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
