Homeখেলাধুলাদেখে নিন চুক্তিভুক্ত ক্রিকেটারদের কার বেতন কত

দেখে নিন চুক্তিভুক্ত ক্রিকেটারদের কার বেতন কত

গত বছর চুক্তির আওতায় ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনে বিসিবি। এবার সেই সংখ্যাটা বেড়েছে ঠিকই কিন্তু গত বছরের তুলনায় কমই বলা যায়। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা দশ ক্রিকেটারের সাথে এবার নতুন করে যুক্ত হয়েছেন দুই জন। এছাড়া পরিবর্তন এসেছে রুকি ক্যাটাগরিতে। একজন বাদ পড়লেও নতুন করে এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন আরও চার ক্রিকেটার।

সব মিলিয়ে বোর্ডের সঙ্গে চুক্তি থাকা ক্রিকেটারের সংখ্যা মোট ১৭। যা গত বছর ছিল ১৩। গত বছরের মতো এবারও থাকছে বেতন কাঠামো। যেখানে, ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক পারিশ্রমিক পাবেন ৪ লাখ টাকা করে। পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটার আছেন এবারের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে।

সে হিসেবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রতি মাসে চার লাখ টাকা করে পাবেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা তিন ক্রিকেটার ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন প্রতি মাসে ৩ লাখ টাকা করে বেতন পাবেন। এছাড়া কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ‘বি’ ক্যাটাগরির চার ক্রিকেটার প্রতি মাসে ২ লাখ টাকা করে বেতন পাবেন।

‘বি’ ক্যাটাগরির চার ক্রিকেটার হলেন-মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস। এবছর ‘রুকি’ ক্যাটাগরি থেকে নাজমুল হোসেন শান্ত বাদ পড়লেও নতুন যুক্ত হয়েছেন চার জন।

গত বছরের আবু হায়দার রনি এই ক্যাটাগরিতে সঙ্গী হিসেবে পাচ্ছেন আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান এবং সৈয়দ খালেদ আহমেদকে। এই পাঁচ ক্রিকেটারের মাসিক বেতন হবে ১ লাখ টাকা করে।

RELATED ARTICLES

Most Popular