দেলদুয়ারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকার নাসির গ্লাস ইন্ডাষ্ট্রির দক্ষিণ পাশের জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

দেলুয়ার থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশটি কাপড়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সৎকার করতে না পেড়ে রাতের কোন এক সময় লাশটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর