বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারে অর্ধশতাধিক পরিবারে ঈদুল আজহা উদযাপন

দেলদুয়ারে অর্ধশতাধিক পরিবারে ঈদুল আজহা উদযাপন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবারে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে শুক্রবার(১ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে নারী -পুরষ ও শিশুরা অংশগ্রহন করে। ঈদ জামাত শেষে তারা একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন। পরে পশু কোরবানি করা হয়।
প্রকাশ, গত ৩ বছর যাবৎ তারা সৌদিআরবের সাথে মিল রেখে ঈদ ও কোরবানি আদায় করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular