মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeখেলাধুলাদ্বিতীয় ওয়ানডেতে সম্ভাব্য টাইগার একাদশ

দ্বিতীয় ওয়ানডেতে সম্ভাব্য টাইগার একাদশ

স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

বুধবার গায়নার দ্য প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, চ্যানেল নাইন, সনি সিক্স ও র্যাবিটহোল অ্যাপ। আর বল বাই বল ধারাভাষ্য প্রদান করবে রেডিও ভূমি ৯২.৮ এফএম।

বাংলাদেশ চাইবে আজকের ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজের করতে। অন্যদিকে স্বাগতিক উইন্ডিজ চাইবে ঘুরে দাঁড়াতে। তবে সেটা যাই হোক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কেমন হবে টাইগার একাদশ? চলুন দেখে নেই আজকের ম্যাচে টাইগার সম্ভাব্য একাদশ। আর পছন্দ না হলে বানিয়ে ফেলুন আপনার পছন্দের একাদশটি।

টাইগার সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন কুমার দাস/এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মন/নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular