বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ধনবাড়ীতে উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোঃ নূর-নবী শেখ, ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়েজনে কেরামজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ান দ্বারা প্রায় ২৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা,রক্তের গ্রুপ পরিক্ষা,কিডনি, ডায়াবেটিস পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা।

এছাড়াও সার্বিক সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও বিশেষভাবে সহযোগিতা করে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার অবস্থিত আলোক হেলথ্ কেয়ার।

এসময় উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর ছাড়া সংগঠনের শতাধিক এডমিন ও সেচ্ছাসেবী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular