নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল শহরের বটতলা মাছ বাজারে মঙ্গলবার(২৩ অক্টোবর) সকালে ৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠেছে।জানাগেছে, মাছটি যমুনার ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকায় জনৈক জেলের জালে ধরা পড়ে। পরে মাছটি ব্যবসায়ী আরিফ কিনে এনে বটতলা বাজারে ওঠান। মাছটি বাজারে এনে তিনি বিক্রির জন্য মাইকিং করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মাছটি কেটে ২৩টি ভাগ করে প্রতিভাগ দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি করেন।জনৈক ক্রেতা জানান, বড় মাছের দামটা বড় বিষয় না, পাওয়াটাই বড় কথা। দুই হাজার ২০০টাকায় একভাগ(দুই কেজি) বাঘাইড় মাছ কিনতে পেরে তিনি খুশি।
0
