Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে চারা গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে বিরোধ, প্রাণ গেল বড় ভাইয়ের

ধনবাড়ীতে চারা গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে বিরোধ, প্রাণ গেল বড় ভাইয়ের

ধনবাড়ী প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়ায় বাড়ির পাশে চারা গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরুতর আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তি হলেন মুশুদ্দি উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশে চারা গাছ কাটাকে কেন্দ্র করে তসলিম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই জালাল উদ্দিনের কথা কাটাকাটি ও বিরোধ হয়। একপর্যায়ে জালাল উদ্দিন, তার স্ত্রী জরিনা বেগম ও ছেলে জুয়েল মিলে তসলিম উদ্দিনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর কর্মরত চিকিৎসক তসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular