শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeবিনোদন‘নতুন মুখের সন্ধানে’ চলচ্চিত্র পরিচালক সমিতি

‘নতুন মুখের সন্ধানে’ চলচ্চিত্র পরিচালক সমিতি

দীর্ঘ ২৭ বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’। বিষয়টি নিয়ে আগামী ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বাংলানিউজকে বলেন, ১৪ তারিখ ‘নতুন মুখের সন্ধানে’ নিয়ে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে তারিখ নির্ধারণ করা হলেও অনুষ্ঠানের স্থান চূড়ান্ত না হওয়ায় তা জানাতে পারছি না। সেদিন ‘নতুন মুখের সন্ধানে’ নিয়ে বিস্তারিত সবাইকে জানানো হবে।

‘নতুন মুখের সন্ধানে’ চতুর্থবারের মতো শুরু হচ্ছে এবার। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার এ কার্যক্রম চালিয়েছিল।

এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক আসলাম তালুকদার মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular