বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে নাগরিক সেবায় এমপি টিটু'র মতবিনিমিয়

নাগরপুরে নাগরিক সেবায় এমপি টিটু’র মতবিনিমিয়

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এমপির সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular