দলীয় সূত্রে জানা যায়, ২৫-৩০জনের একটি সংঘবদ্ধ দল রাতের আধাঁরে মামুদনগর পূর্ববাজের আওয়ামী লীগের নৌকার নির্বাচনী অফিসে প্রবেশ করে অফিসের ভিতর থাকা চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে এবং অফিসের সামনে পার্কিং করা নির্বাচনের কাজের একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের উপস্থিতি টের পেয়ে সংবদ্ধরা পালিয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, শুক্রবার গভীর রাতে আমরা মামুদনগর পূর্ব বাজার নির্বাচনী অফিসের সামনে একটি মোটর সাইকেল রেখে পাশে বাড়ীতে ভোট চাইতে যাই। এর মধ্যে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল নির্বাচনী অফিসে প্রবেশ করে অফিসের ভিতর থাকা চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে এবং অফিসের সামনে পার্কিং করা নির্বাচনের কাজের একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, মামুদনগরে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
