সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন।
আক্রান্ত ব্যক্তিরা হলেন- ন্যাশনাল ব্যাংকের গোপালপুর উপজেলা শাখা’র এক কর্মকর্তা, বরখালী গ্রামের ১জন, শিমলাপাড়ার গ্রামের ১জন ও মাদারজানী গ্রামের ১জন। ওই ব্যাংক কর্মকতা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫জনে। আক্রান্তের মধ্যে ১০জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।
রবিবার (২১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন দৈনিক সকালের সময় কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস দৈনিক সকালের সময় কে জানান, এ উপজেলায় নতুন করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
