বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeখেলাধুলাপাঁচ ব্যাটসম্যান ও চার অলরাউন্ডার নিয়ে টাইগার একাদশ

পাঁচ ব্যাটসম্যান ও চার অলরাউন্ডার নিয়ে টাইগার একাদশ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ দল।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যদিও সামান্য ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান তবে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইকবালের সাথে ওপেনিং এ দেখা যাবে লিটন দাসকে।এছাড়াও তিন নম্বর ব্যাটিং পজিশন এ দুর্দান্ত খেলতে থাকা সৌম্য থাকবে থাকবে ৩ নম্বর এই।

এরপর যথাক্রমে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ থাকবেন।৭ নম্বরে থাকবেন মিঠুন।এরপর মিরাজ সাইফুদ্দিনের সাথে থাকবেন মুস্তাফিজ ও রুবেল।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সম্ভাব্য একাদশ: 

সাকিব আল হাসান (অধিনায়ক), (অলরাউন্ডার) মাহমুদউল্লাহ (অলরাউন্ডার), তামিম ইকবাল(ব্যাটসম্যান), লিটন দাস (ব্যাটসম্যান), সৌম্য সরকার (ব্যাটসম্যান), মুশফিকুর রহিম (ব্যাটসম্যান), মেহেদী হাসান মিরাজ (অলরাউন্ডার), মোহাম্মদ মিঠুন (ব্যাটসম্যান), সাইফউদ্দিন (অলরাউন্ডার), রুবেল হোসেন (ফাস্ট বোলার), মোস্তাফিজুর রহমান (ফাস্ট বোলার)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular