নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান, জেলা ইউনিটের যুগ্ম-
আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধার সন্তানদের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জামুকা অনুমোদিত ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ’ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ ওই অবরোধ তুলে দিতে লাঠিচার্জ করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 