গত ১২ সেপ্টেম্বর শনিবার“জনতার কন্ঠ”নামক অনলাইন নিউজ পোর্টালে“সখিপুরে ভাউচারের মাধ্যমে শ্লিপের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে উপজেলার বড়চওনা ও সখিপুর সদর ক্লাস্টারের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানা ও সখিপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুলইসলাম যৌথভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদটি সর্বৈব মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সংবাদটিতে প্রতিবেদকের অপেশাদারী আচরণ ও অজ্ঞাত অভিযোগকারীর ব্যক্তি স্বার্থচরিতার্থ করার অপচেষ্টা প্রকাশ করা হয়েছে। সংবাদটিতে ভাউচারের মাধ্যমে ৬ হাজার টাকাআত্মসাতের যে কাল্পনিক অভিযোগ করা হয়েছে প্রকৃত পক্ষে তার কোন সুযোগই নেই। কারন অর্থছাড় করার আগে ভাউচার জমা দেওয়া হয় এবং অর্থছাড় হবার পর প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে পন্যগুলো ক্রয় করে থাকেন এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার দিক নির্দেশনা প্রদান করেন এবং উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়গুলো তদারকি করে থাকেন। সকল শিক্ষকগণ এরূপ সত্যবর্জিত সংবাদ প্রকাশকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একটি সুগভীর চক্রান্ত বলে মনে করেন। তিনকার্য দিবসের মধ্যে উক্ত প্রতিবেদক আন্তরিকভাবে দুঃখপ্রকাশ ও সংবাদটির প্রতিবাদ প্রকাশ না করলে প্রতিবেদকের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করার হবে বলে জানানো হয়েছে।
