মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরবঙ্গবন্ধু সেতু‌তে নাশকতার প‌রিকল্পনা ছিল জামায়াত শি‌বি‌রের

বঙ্গবন্ধু সেতু‌তে নাশকতার প‌রিকল্পনা ছিল জামায়াত শি‌বি‌রের

নিজস্ব প্রতিনিধি : ‌ দে‌শের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতা কর্মকান্ডের প‌রিকল্পনা ছিল আটক ৩৬জন জামায়াত-শি‌বি‌রের সক্রিয় নেতাকর্মীদের।বন‌ভোজ‌নের আড়ালে এই নাশকতার পরিকল্পনা ক‌রে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার দুপু‌রে টাঙ্গাই‌লের গোপালপুর থে‌কে আটক জামায়াত-‌শি‌বিরের ৩৬জন নেতাকর্মী প্রাথ‌মিকভা‌বে পু‌লি‌শের কা‌ছে এই নাশকতার পরিকল্পনার কথা স্বীকার ক‌রে‌ছে তারা। এর আ‌গে সকালে গোপালপুর ও ভুঞাপুর থানা পু‌লিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অ‌ভিযা‌ন পরিচালনা করে ন‌লিন বাজারেএলাকা থে‌কে তা‌দের আটক করে।

এসময় তা‌দের কাছ থে‌কে বিভিন্ন ধর‌নের জিহা‌দি বই ও সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়। আটককৃত‌দের ম‌ধ্যে কয়েকজ‌নের না‌মে গোপালপুরসহ দে‌শের বি‌ভিন্ন থানায় পু‌র্বেও নাশকতার মামলা র‌য়ে‌ছে।

আটককৃতরা গোপালপুরসহ দে‌শের বি‌ভিন্ন জেলার বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে গোপালপুর থানা অ‌ফিসার ইনচার্জ মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, আটককৃতরা জামায়াত-‌শি‌বি‌রের সক্রিয় সদস্য। দে‌শের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতু‌তে অন্তঘাতমূলক নাশকতার প‌রিকল্পনায় একত্রি হয়েছিল। এইেপ‌রিকল্পনা বাস্তবায়‌নের জন্য পু‌র্বেও তারা বন‌ভোজ‌নের না‌মে সেতু এলাকা রে‌কি ক‌রে‌ছে। এরধারাই বা‌হিকতায় মঙ্গলবার তারা সেতুতে অন্তঘাতমূলক নাশকতার জন্য উপ‌জেলার নলীন বাজা‌রে এক‌ত্রিত হয়। প‌রে গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে ৩৬জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেমনগর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রে রাখা হয়েছে। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular