বন্ধু তাসকিনকে দেখতে তার বাড়িতে লঙ্কান অলরাউন্ডার শানাকা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান পেসার তাসকিন আহমেদ। যার ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

তাসকিনের প্রতিপক্ষ দল চিটাগংয়েই ছিলেন শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। এবার তাদের বন্ধুত্বের প্রমাণ মিলেছে। ইনজুরিতে আক্রান্ত ‘বন্ধু’ তাসকিনকে দেখতে তার বাসায় গেলেন শানাকা। বাংলাদেশে শানাকার সবচেয়ে ভালো বন্ধু তাসকিন।

আর তাইতো ইনজুরি আক্রান্ত বন্ধুর সঙ্গে সময় কাটাতে তাসকিনের বাসায় চলে গেলেন শানাকা। সেই সঙ্গে তাসকিনের পায়ের ইনজুরির খোঁজ খবরও নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বন্ধু’ তাসকিনের বাড়িতে ভ্রমণ করার ছবি পোষ্ট করে শানাকা লিখেন, বাংলাদেশে আমার বেস্ট ফ্রেন্ড তাসকিনের বাসায় গেলাম। খুবই দারুণ সময় ছিলো। আশা করি তুমি (তাসকিন) দ্রুত সুস্থ্য হয়ে যাবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর