বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরবাংলাদেশের সবচেয়ে আলোচিত সেই গরু ‘বাংলার বস’ এখন টাঙ্গাইলের সখীপুরে

বাংলাদেশের সবচেয়ে আলোচিত সেই গরু ‘বাংলার বস’ এখন টাঙ্গাইলের সখীপুরে

নিউজ টাঙ্গাইল ডেস্ক : রাজধানীর গাবতলী পশুর হাটের আলোচিত ‘বাংলার বস’ নামে খ্যাত সেই গরুটি এখন সখীপুরে। লাবিব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল বৃহস্পতিবার বিকেলে ওই গরুটি কেনেন।

গরুর মালিক ৫০লাখ টাকা হাঁকলেও অবশেষে মাত্র ১০ লাখ ১০ হাজার টাকায় ওই গরুটি অবশেষে বিক্রি হয় । ওই গরুটি কোরবানি করে ওই শিল্পপতি তাঁর গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দেবেন। আজ শুক্রবার বিকেলে সালাউদ্দিন আলমগীরের খালাতভাই আবদুল ওয়াদুদ মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলার বস নামে খ্যাত দেশের সবচেয়ে বেশি ওজন বলে দাবিদার ওই গরুর মালিকের নাম মো. আসমত আলী গাইন। তাঁর বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার হুরগতি গ্রামে। ওই গরুটি তিনি এক সপ্তাহ আগে রাজধানীর গাবতলীর হাটে তোলেন। ওই হাটে ওই গরুটির দাম হাঁকা হয় ৫০ লাখ টাকা। ওই হাটে গরুটির ওজন মাপা হয় এক হাজার ২৯৫ কেজি। ওই গরুটি নিয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচিত হচ্ছে।

শিল্পপতি সালাউদ্দিন আলমগীরের খালাতভাই আবদুল ওয়াদুদ জানান, জনসমাগম এড়াতে গরুটি এখন সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এলাকা রাইদা ভিলেজে রাখা হয়েছে। ঈদের পরদিন ওই শিল্পপতির জন্মস্থান উপজেলার বেতুয়া গ্রামে গরুটি কোরবানি করে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।

খামারি আসমত আলী গাইন সাংবাদিকদের জানান, গত বছর কোরবানির ঈদের কয়েকদিন আগে যশোরের নিউমার্কেট এলাকার হাইকোর্ট মোড়ের খামারি মুকুলের কাছ থেকে ‘বাংলার বস’ কেনেন ১৭ লাখ টাকায়। এক বছর লালন পালন করে মাত্র ১০ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে তাঁর লোকসান হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সদস্য ও বেতুয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান বলেন, ওই গরুটি দেখতে বেতুয়া গ্রামের লোকজন উৎসুক হয়ে রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular