মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeখেলাধুলাবাংলাদেশ দলে এক পরিবর্তন

বাংলাদেশ দলে এক পরিবর্তন

ফাইনালের আগে আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে আফগানিস্তানের বিপক্ষে কিছুতেই আরেকটি হার দেখতে রাজি নয় বাংলাদেশ।0চট্টগ্রামে তাই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না টাইগাররা।

তারপরও দলে একটি পরিবর্তন আনতে হয়েছে। সেটা আসলে বাধ্য হয়ে। গত ম্যাচেই অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারছেন না।

স্পিনার বিপ্লবের পরিবর্তে একজন বাড়তি ব্যাটসম্যান একাদশে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ঢুকেছেন হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান।

অপরদিকে আফগানিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফজল নিয়াজাই এবং দৌলত জাদরান খেলছেন না। তাদের পরিবর্তে অভিষিক্ত নাভিন উল হক এবং করিম জানাত একাদশে এসেছেন।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular