মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান

টাঙ্গাইলে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চরচতিলা এবং এর আশেপাশের এলাকায় তেল-গ্যাস প্রাপ্তিতে অনুসন্ধান চালাচ্ছে পেট্রোবাংলার প্রতিষ্ঠান বাপেক্স।

সরজমিনে গিয়ে দেখা যায়, কিলোমিটার ব্যাপি এলাকার ধানক্ষেত জুড়ে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিছানো হয়েছে বিশেষ ক্যাবল ও যন্ত্রপাতি।

অনুসন্ধান কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এই এলাকায় তেল-গ্যাস মজুত আছে এমন প্রাথমিক তথ্যে, পরীক্ষানিরীক্ষার জন্য এখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ৭০ ফুট গভীর পর্যন্ত খনন করে অনেকগুলো পাইপ বসানো হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে মাটির ৭০ ফুট গভীরে শক্তিশালী বোমা ফাটিয়ে কম্পিউটারের মাধ্যমে ডাটা সংগ্রহের কাজ চলছে। পাতালে বোমা ফাটানোর ফলে ঘরবাড়িতে কিছুটা কম্পন সৃষ্টি হলেও এতে এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ায় না হওয়ার জন্য অনুরোধ জানান।

যমুনা সেতুর পূর্বপাড় থেকে ময়মনসিংহ পর্যন্ত এ অনুসন্ধান কার্যক্রম চলবে। এর আগেও খনিজসম্পদ প্রাপ্তিতে এই এলাকায় পাকিস্তান আমলেও এমন অনুসন্ধান চালানো হয়েছিলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular