বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Homeধর্মীয়বাবা-মায়ের সেবা করলে পাওয়া যাবে কবুল হজের সওয়াব

বাবা-মায়ের সেবা করলে পাওয়া যাবে কবুল হজের সওয়াব

সন্তানের কাছে বাবা মা সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়? এ জীবনের জন্য আমরা তাদের কাছে চির ঋণী। এই ঋণ কখনোই শোধ হবার নয়। তাই আমাদের উচিৎ মা-বাবার প্রতি আমাদের দায়িত্বগুলো যথাযথ পালন করা। সন্তান মায়ের পেটে থাকাকালীন মায়ের প্রচণ্ড কষ্ট হয়।

নয় মাস মায়ের পেটে থাকার পর সন্তানের পৃথিবী পৃষ্ঠে এলে মায়ের দ্বিগুণ কষ্টের সূচনা হয়। মা-বাবা এ অবুঝ শিশুকে বড় করে তোলেন। মা-বাবা কষ্ট করে টাকা উপার্জন করেন। সন্তানের জন্য খাদ্য, বস্ত্র, অন্ন থেকে শুরু করে প্রতিটি জিনিস অকাতরে সন্তানের কল্যাণে বিলিয়ে দেন। অতএব মা বাবা যা করতে নিষেধ করেন সেটা কখনোই করা উচিৎ না।

হাদিসে আছে বাবা-মায়ের সেবা করলে পাওয়া যাবে কবুল হজের সওয়াব। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবানদের ওপর হজ অবশ্য পালনীয় একটি বিধান। হজ ইসলামি শরিয়তের অন্যতম একটি স্তম্ভ ও রুকন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক হাদিসে আমাদের হজের গুরুত্ব, সওয়াব ও উপকারিতা বুঝিয়েছেন। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেন, ‘জান্নাতই হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান।’ (সহিহ বোখারি: ১৭৭৩, সহিহ মুসলিম: ৪৩৭)

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular