শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeআন্তর্জাতিকবাসররাতে স্ত্রীর ‘পুরুষাঙ্গ’ দেখে আদালতের দারস্থ স্বামী!

বাসররাতে স্ত্রীর ‘পুরুষাঙ্গ’ দেখে আদালতের দারস্থ স্বামী!

বিয়ের আগে বুঝতে না পারলেও বিয়ের পরই স্বামী বুঝতে পারলেন তিনি ‘প্রতারিত’ হয়েছেন! কিন্তু কি সেই প্রতারণা? স্বামীর দাবি তার স্ত্রী আসলে কোন মহিলা নন! সেই অভিযোগেই তিনি বিবাহ বিচ্ছেদের আর্জিও জানালেন সুপ্রিম কোর্টে। খবর এনডিটিভির।

ওই ব্যক্তির দাবি, তার স্ত্রী আসলে নারীই নন। কারণ তার যৌনাঙ্গ পরিপূর্ণ নয়, যোনীর বদলে রয়েছে ছোট্ট শিশুর মতো পুরুষাঙ্গ!

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বিয়ের আগে এই কথা লুকানোয় প্রতারণার অভিযোগে তিনি সুপ্রিম কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। এবার শীর্ষ আদালত থেকে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তার স্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হল।

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি এমএম সুন্দ্রেশ শুক্রবার ওই মহিলাকে তার স্বামীর দায়ের করা আর্জির জবাব দিতে বলা হয়। গতবছর ২৯ জুলাই এই মামলায় মধ্য প্রদেশ হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ওই ব্যক্তি মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের দাবি জানান।

ওই মহিলার মেডিকেল ইতিহাসে বলা হয়েছে যে, ওই মহিলার পুরুষাঙ্গ রয়েছে। একইসঙ্গে অপরিণত যোনীও রয়েছে। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, তাকে মহিলা হিসাবে গণ্য করা যায় না। সুপ্রিম কোর্টের তরফে এই তথ্য তুলে ধরেই ওই মহিলাকে নোটিস পাঠানো হয়েছে এবং আগামী চার সপ্তাহের মধ্যে স্বামীর অভিযোগের ভিত্তিতে তাকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে মধ্য প্রদেশ হাইকোর্টে ওই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত থেকে জানানো হয়, কেবলমাত্র মৌখিক প্রমাণের ভিত্তিতে এটিকে প্রতারণা হিসাবে গণ্য করা সম্ভব নয়। ওই ব্যক্তি তার পিটিশনে জানিয়েছিলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। প্রথম কয়েকদিন স্ত্রী জানিয়েছিলেন যে, ঋতুচক্র (পিরিয়ড) চলায় তিনি আপাতত যৌনসম্পর্কে লিপ্ত হতে পারবেন না। এরপরে ওই মহিলা বাপের বাড়ি চলে যান এবং ছয়দিন বাদে ফিরে আসেন।

পরবর্তী সময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে, স্ত্রীর যোনী নেই, বরং ছোট্ট একটি পুরুষাঙ্গ রয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যান। চিকিৎসকরা জানান, এটিকে চিকিৎসা পরিভাষায় ‘ইমপারফোরেট হাইমেন’ বলে। চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও, জানিয়ে দেন পরবর্তী সময়ে তার গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular