রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে অনিক কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বাসাইলে অনিক কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বাসাইল  প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিমের ঐতিহ্যবাহী অনিক কিন্ডারগার্টেন স্কুলে বর্ণীল আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ মার্চ) নাকাছিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মো. আজিজ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি ও বিজয় টিভি’র বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক শামীম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক আমিনুর রহমান মুন্সি জুয়েল। বিদ্যালয়ের অধ্যক্ষ শাহানাজ খানম রেখা’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মমিনুর রহমান হিমেল। অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস মিয়া ও বিশিষ্ট সমাজ সেবক আলগমীর হোসেন খান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular