বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

বাসাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক পদে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের) পুনরায় দায়িত্ব পাওয়ায় বাসাইলে আনন্দমিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাসাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা ও খাবার বিতরণ করা হয়।

বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা রাজিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের পুনরায় দায়িত্ব পাওয়ায় সাধারন সম্পাদক ও স্থানীয় আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,সিনিয়র সহ সভাপতি এ কে আজাদ খানশুর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সোহেল প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন, পৌর ও উপজেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular