নিজস্ব প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউসের পক্ষে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ারেছ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেসা চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আজাদ খানশুর, ছাত্তার জমাদার, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন লাভলু, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউসকে বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে কাজ করার আহবান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।