নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ রাশেদ মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) বিকেলে বাসাইল কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রাশেদ বাসাইল পশ্চিমপাড়া এলাকার হায়েত আলীর ছেলে।
বাসাইল থানার এসআই রাজিউর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৬পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
