সোমবার, জুন ২২, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইল‘বাসাইলে নেওয়াজের মিষ্টি রসে ভরা অপূর্ব সৃষ্টি’

‘বাসাইলে নেওয়াজের মিষ্টি রসে ভরা অপূর্ব সৃষ্টি’

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রসে ভরা টসটস, যে কারও জিভে জল এসে যায়। আর খেতে? অতুলনীয়। হ্যা, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া বাজারের নেওয়াজ আলীর মিষ্টির গুণাগুণের কথা বলা হচ্ছে। এই মিষ্টির সুনাম বাসাইল ও টাঙ্গাইলের গন্ডি পেড়িয়ে সারাদেশেই ছড়িয়ে পড়েছে। তার মিষ্টি কিনতে চাইলে দু’একদিন আগেই অর্ডার দিতে হয়। আর অর্ডার ছাড়া গেলে তার কপালে মিষ্টি জুটবে না।

বাসাইল উপজেলা সদর থেকে চার কিলোমিটার দক্ষিণে বিলপাড়া বাজার। বাজারের দক্ষিণ পাশে একটি দু’চালা টিনের ঘরেই তৈরি হয় নেওয়াজ আলীর এই সুস্বাদু মিষ্টি। পেছনে মিষ্টি তৈরির কারখানা। প্রতিদিন চার থেকে পাঁচ মণ দুধ কিনেন মিষ্টির জন্য। দুধ, চিনি, পানি, এলাচ, দারুচিনিসহ বেশ কয়েক ধরণের মসলা দিয়ে তৈরি করেন মিষ্টি। তবে এর বাইরে গোপন কোন রহস্য আছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি। চাহিদা চমচম ও রসগোল্লার।

নেওয়াজ আলী বলেন, গত ২০ বছর ধরে তিনি মিষ্টি তৈরি করেন। খেতে খুবই সুস্বাদু। টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম থেকে এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। মিষ্টির রঙ সাদা। একেবারে নরম। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে মিষ্টি কিনতে। প্রতি কেজি মিষ্টির দাম ২৫০ টাকা।

নেওয়াজ আলী মিষ্টি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোসহ অনেক সম্পদের মালিক হয়েছে। এখন তিনি অবসরে যেতে চান। ব্যবসার হাল ধরছে এখন ছেলে।

মিষ্টির ক্রেতা আব্দুর রহমান বলেন, নেওয়াজ আলীর মিষ্টি খুবই সুস্বাদু। আত্মীয় বাড়ি বেড়াতে গেলে আমি তার মিষ্টি ক্রয় করি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular