বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ‘কাচ খেকো’ বাচ্চুর মৃত্যু

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ‘কাচ খেকো’ বাচ্চুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার তিরঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া একই গ্রামের সাদেক আলী মিয়ার ছেলে। বাচ্চু মিয়া এলাকায় ‘কাচ খেকো’ হিসেবে পরিচিত ছিল।

এলাকাবাসীরা জানান, বাচ্চু মিয়া সকালে বাড়ির পাশে জমিতে কাজ করতে যায়। এ সময় ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাইল থানার ওসি আনিচুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular