- শরীফুজ্জামান, বাসাইল: টাঙ্গাইলের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা ইত্যাদি।
বাসাইল উপজেলা প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিডি টোয়েন্টিফোর লাইফ ডট কমের প্রতিধিনি শরিফুজ্জামান, ঢাকা প্রতিদিনের বাসাইল প্রতিধিনি মিলন ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে বাসাইলে কর্মরত সকল সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।