রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে যুব ও ছাত্রদলের ৩০ নেতাকর্মীর আ.লীগে যোগদান

বাসাইলে যুব ও ছাত্রদলের ৩০ নেতাকর্মীর আ.লীগে যোগদান

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে সংবর্ধনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, জেলা বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী প্রমুখ।

অপরদিকে একইদিন বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের ছয়শত গ্রামে আওয়ামী লীগের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছয়শত ও জীবনেশ্বর গ্রামবাসীর আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

অনুষ্ঠানে ড. নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান ও মলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা সুজন রহমান হৃদয়ের নেতৃত্বে ছয়শত ও জীবনেশ্বর গ্রামের যুব দল ও ছাত্র দলের প্রায় ৩০জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular