সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeজাতীয়বাসাইলে হিন্দুদের শতবর্ষী ‘ডুবের মেলা’য় মানুষের ঢল

বাসাইলে হিন্দুদের শতবর্ষী ‘ডুবের মেলা’য় মানুষের ঢল

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অতিহ্যবাহী ডুবের মেলা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার বাসাইল সদর এবং কাঞ্চনপুর ইউনিয়নে বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে রাশড়া-সৈয়দামপুর গ্রামে দিনব্যাপী কয়েক হাজার লোকের সমাগমে এ মেলা অনুষ্ঠিত হয়।
দেবতা (মাদব ঠাকুর)-এর মূর্তিতে প্রণাম স্মরণ করে ভোরে গঙ্গাস্নানের মাধ্যমে পূজার কার্যক্রম শুরু করা হয়। সনাতন ধর্মালম্বীরা তাদের পাপ এবং শাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপণ করে।
স্থানীয়রা জানায়, ব্রিটিশ শাসনামলে বক্ত সাধু নামে খ্যাত এই সন্ন্যাসী (মাদব ঠাকুর)-এর মূর্তি প্রতিস্থাপন করে মনোবাসনা পূর্ণ করতে গঙ্গাস্নান, পূজা-অর্চনা করে এবং অনেকে সফল হয়। তখন থেকে গঙ্গাস্নান ,পূজা-অর্চনা চলতে থাকে এবং পরে স্থানীয় সনাতনীরা একে মেলা এবং আনন্দ উৎসব হিসেবে পালন করে আসছে। ওই সময় থেকে এটা (ডুবের মেলা) নামে পরিচিত।
মেলায় বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, বাশঁবেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, হাড়িপাতিল, বড় মাছ এবং চিড়া দই, খইসহ বিভিন্ন দোকানি তাদের পসরা সাজিয়ে বসে।
মেলায় আসা দোকানি মধুসূধন বণিক  বলেন, প্রত্যন্ত গ্রামে এতো লোকের সমাগম হয় ঘটে এটা অবিশ্বাস্য। বেচাকেনাও ভালো।
ডুবের মেলা কমিটির সভাপতি জীবন মন্ডল নিউজ টাঙ্গাইলকে বলেন, প্রায় দেড়শ’ বছর ধরে মাঘীপূর্ণিমার সময় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মেলায় ষাট বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। এই মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের কয়েক হাজার লোকের সমাগম হয়। ভোরে স্নানের মাধ্যমে শুরু করে দিনব্যাপী এই মেলা চলে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জমির আইল ধরে পায়ে হেঁটে এই মেলায় আসতে হয় দশনার্থীদের।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular