নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম. এ আব্দুল আজিজ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী মরহুমের বাসায় খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং জাতির পিতার হত্যার প্রতিবাদকারী। যার জন্য কারাবরণ করেছেন দীর্ঘদিন। বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ বিভিন্ন পদে থেকে আওয়ামীলীগের জন্য কাজ করে গেছেন। ২০১৩ সালের ( ১২ জুন ) বাধ্যক্যজনিত কারণে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া তালতলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কনিষ্ঠ কন্যা টাঙ্গাইল জেলা যুব মহিলালীগের সহ-সভাপতি “নাজমুন নাহার” তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল আয়োজন করেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেন। তার পরিবারের পক্ষ থেকে তার বাবা-মা’র জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
