বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeখেলাধুলাবিপর্যয়ে মাশরাফির রংপুর রাইডার্স

বিপর্যয়ে মাশরাফির রংপুর রাইডার্স

ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর। তবে শুরুটা মোটেও ভালো হয়নি উত্তরবঙ্গের দলটির। ২৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে তারা। সূচনালগেনই তাদের কাঁপিয়ে দিয়েছেন চিটাগংয়ের দুই পেসার রব্বি ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ রাহি। অ্যালেক্স হেলস, মেহেদী মারুফ ও মোহাম্মদ মিথুনকে ফিরিয়েছেন ফ্রাইলিঙ্ক। আর রাইলি রুশোকে শিকার বানিয়েছেন রাহি।

এ ম্যাচে চিটাগংয়ের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে বিপিএলে চোখ তার। মুশফিকের নেতৃত্বাধীন ভাইকিংসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা ও রব্বি ফ্রাইলিঙ্ক।

তবে খেলছেন না ক্রিস গেইল। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় এসে পৌঁছাতে না পারায় রংপুরের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের দলটির ওপর থাকছে বাড়তি চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসদের মতো তারকার ভার। সঙ্গত কারণে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে মাশরাফির দল।

তবে তারকার মেলা নেই চিটাগংয়ে। মাঝারিমানের পারফর্মার দিয়েই দল গড়েছে তারা। ওপেনিং ম্যাচে দু’দলের লড়াইটা কেমন হয় সেটাই দেখার।

রংপুর রাইডার্স একাদশ:

অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

চিটাগাং ভাইকিংস একাদশ:

মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular