সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeতথ্যপ্রযুক্তিবিশ্ব আলোকচিত্র দিবস আজ

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

 

আজ ১৯শে আগস্ট, ‘বিশ্ব আলোকচিত্র দিবস’। ২০০৯ সালে অস্ট্রেলীয় আলোকচিত্রী কোরসকে আরা পৃথিবীর সব আলোকচিত্রিদের একত্রিত করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড ফটো ডে’ আয়োজন করে। এ উপলক্ষে ২০১০ সালের ১৯শে আগষ্ট অনলাইনে আলোকচিত্রের গ্যালারি খোলা হয়। বিশ্বের ১০০টি দেশ থেকে ২৭০ জন আলোকচিত্রি তাদের আলোকটিত্র গ্যালারিতে উপস্থাপন করেন।

সভ্যতার উৎকর্ষের ফলে যে কয়টি শিল্প মাধ্যম বিকশিত হয়েছে, তার মধ্যে ফটোগ্রাফি ধরে রেখেছে স্বতন্ত্র অবস্থান। ফরাসি উদ্ভাবক ‘জোসেফ নিসেফোর নিপেক’ প্রথম ছবিটি তিনি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক। তিনি ছিলেন ফ্রান্সের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুরে, ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিস্কার করেন। এই উপায়ের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যাবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি।

১৯৩৯ সালের ১৯শে আগস্ট ফ্রান্স সরকার এটিকে স্বীকৃতি দান করে। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তখন থেকে শুরু, যার ধারাবাহিকতায় এখন ডিজিটাল যুগে এসে প্রতি সেকেন্ডে কোটি কোটি মানুষ কোটি কোটি ছবি তুলে।

ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছরের এই দিন বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন, দিবসটিতে তাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular