শনিবার, মে ৯, ২০২৬
Homeদেশের খবরবিয়ের দাবিতে ভাতিজার ঘরে চাচি! এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বিয়ের দাবিতে ভাতিজার ঘরে চাচি! এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবিতে স্বামীর ভাতিজার ঘরে আশ্রয় নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। গতকাল মঙ্গলবার থেকে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় তার স্বামীর আপন ভাতিজা জাকিরুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন তিনি।

জানা গেছে, প্রায় ১০ দিন আগে ব্যক্তিগত সমস্যার কারণে স্বামী রশিদুল ইসলামকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যান ওই নারী।

বিয়ের দাবিতে ওই বাড়িতে ঢোকার পর এখন পর্যন্ত বাড়িতে আসেননি ভাতিজা জাকিরুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য সাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, কিছুদিন আগে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ করলেও এ বিষয়ে সমাধান দেয়া সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular