বুধবার, জুন ২৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বীর মুক্তিযোদ্ধা মুকুলের স্মরণ সভা অনুষ্ঠিত

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা মুকুলের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বীর মু্ক্তিযোদ্ধা ও বাসাইল-সখীপুরের চারবারের সংসদ সদস্য কুষিবিদ শওকত মোমেন শাহজাহান এবং বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মুকুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা বহুরিয়া ইউনিয়নের চতল বাইদ করটিয়াপাড়া বাজার জামে মসজিদে দোয়া মাহফিল ও তাঁর নিজ বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিহতের বড় ছেলে খন্দকার মোহাম্মদ কামাল ইবনে মুকুল এ স্মরণ সভার আয়োজন করেন। সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা,প্রভাষক মো.জুলহাস উদ্দিন,বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম,মো.দেনত আলী,মৌলবী আবু সাইদ মিয়া,মো.আবুল কালাম,মো.লেবু মিয়া, ,বজলুর রহমান ভূঁইয়া,এসএম ইব্রাহীম,দৈনিক মানব কন্ঠের সখীপুর প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রভাষক মো,জুলহাস উদ্দিন নলুয়া-কালমেঘা সড়ক হতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মুকুলের বাড়ি পযর্ন্ত সড়কটি তাঁর নামে করার প্রস্তাব করলে উপস্থিত সকলে একমত পোষণ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular