বুধবার, মে ১৩, ২০২৬
Homeবিনোদনভক্তের বাড়ি গিয়ে চমকে দিলেন তৌসিফ

ভক্তের বাড়ি গিয়ে চমকে দিলেন তৌসিফ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার সঙ্গে ইমরান নামে এক ভক্ত গত পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন দেখা করতে। কিন্তু কয়েকজন অনেকভাবে আশ্বাস দিলেও দেখা করতে পারেননি এই অভিনেতার সঙ্গে। বরং প্রতারণার শিকার হয়েছেন; ছিনতাই হয়েছে ইমরানের মুঠোফোন!

সম্প্রতি ইমরান ভিডিও কলে কথা বলেন এই তৌসিফ মাহবুবের সঙ্গে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবার তৌসিফ না জানিয়ে ঢাকা থেকে ছুটে যান নারায়ণগঞ্জে ইমরানের বাসায়। তারই একটি ভিডিও ফেসবুকে আজ শেয়ার করেছেন তৌসিফ।

তাতে দেখা যায়, আকস্মিকভাবে ইমরানের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভক্ত। অনেক বুঝিয়ে তাকে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন উপহার দেন ইমরানকে। কিন্তু এটি নিতে অপারগতা প্রকাশ করেন ইমরান।

ভিডিওতে ইমরান বলেন, ‘আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না।’ জবাবে তৌসিফ বলেন, ‘না, তোমাকে এটা নিতেই হবে।’ এরপর ইমরান নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular