ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের গাড়াবাড়ি আশ্রয়ন প্রকল্প ও তাড়াই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি গাড়াবাড়ির আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের পাঁকা ঘর ঘুরে দেখেন এবং সুফল ভোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন। জেলা প্রশাসক প্রকল্প এলাকায় একটি আমড়া গাছের চারা রোপন করেন ও প্রতিটি পরিবারকে একটি করে ফলদ বৃক্ষ উপহার দেন। পরে তিনি তাড়াই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। বাঁধের যে সব স্থান ঝুকিপূর্ণ পানি উন্নয়ন বোর্ডকে সে সব স্থানে জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাইদুল ইসলাম তালুকদার দুদু ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
