নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরও দুইজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ভূঞাপুর উপজেলায় একজন এবং নাগরপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো।
ভুঞাপুরে উপজেলার জিগাতলা গ্রামের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। এ গ্রামে গত রোববার দুইজন করোনায় আক্রান্ত হওয়ার পর গ্রামটি লকডাউন করা হয়।
আক্রান্ত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
